Sunday, June 14, 2026

করোনা যোদ্ধা চিকিৎসক ও নার্সদের কুর্নিশ ইন্ডিগোর, বিমান যাত্রায় ২৫ শতাংশ ছাড়

Date:

Share post:

করোনা আবহে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করা চিকিৎসকদের অভিনন্দন জানাতে অভিনব উদ্যোগ ইন্ডিগো উড়ান সংস্থার। দেশের করোনা যোদ্ধা চিকিৎসকদের জন্য বিমান যাত্রায় ২৫ শতাংশ ছাড়ের ঘোষণা করল ইন্ডিগো। চিকিৎসকদের সম্মান জানাতে ‘টাফ কুকি’ নামাঙ্কিত প্রকল্প এনেছে ইন্ডিগো।
সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২০ সালের ডিসেম্বর মাস অবধি চিকিৎসক ও নার্সদের বিমান ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।
সংস্থার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ” ইন্ডিগোর ওয়েবসাইট থেকে টিকিট কাটলে এই বিশেষ ছাড় পাওয়া যাবে। চলতি বছরের ডিসেম্বরের 31 তারিখ অবধি এই ছাড় দেওয়া হবে। এই বিশেষ অফার গ্রহণ করার জন্য চিকিৎসক ও নার্সদের বিমানে চেক ইন করার সময় পরিচয়পত্র হিসেবে নিজেদের হাসপাতালের পরিচয়পত্র বা আইডি কার্ড দেখাতে হবে। ”
যাত্রীদের মনোবল বাড়াতে ও উৎসাহ দিতে চেক- ইনপয়েন্টে একটি কুকির কৌটো দেওয়া থেকে শুরু করে বোর্ডিং গেটে ও বিমানের ভিতরে স্বাগত জানাতে শুভেচ্ছা বার্তা দেওয়া এবং PPE-তে ‘টাফ কুকি’র স্টিকার লাগানো হবে।

Related articles

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...