Saturday, June 6, 2026

লাদাখে প্রধানমন্ত্রী : তিন প্রশ্ন সুজনের

Date:

Share post:

প্রধানমন্ত্রী তো লাদাখ যেতেই পারেন। কিন্তু চুপিসারে গিয়ে তাঁকে কেন বলতে হলো, এই দেখ আমি লাদাখে এসেছি? নরেন্দ্র মোদির লাদাখ সফর নিয়ে সাফ কথা সিপিএমের পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তীর।

সুজন বলেন, যুদ্ধ কোনও সমাধান নয়। কিন্তু কেন্দ্রের সরকারের কাছে তিনটে প্রশ্ন,

এক. প্রধানমন্ত্রী সর্বদল সভায় বলেছিলেন, চিনের সেনা আমাদের ভূখণ্ডে ঢুকতে পারেনি, স্পর্শ করতে পারেনি। তাই যদি হয়, তবে, আমাদের জওয়ানদের সঙ্গে চিনের সেনার লড়াই হলো কেন, ২০ জনের মৃত্যু হলো কেন?

দুই. পুলওয়ামায় কী হয়েছিল তা এখনও আমরা জানতে পারিনি। প্রধানমন্ত্রী সেটা কবে জানাবেন?

তিন. চিনের প্রধানমন্ত্রীর সঙ্গে কিছুদিন আগেই দোলনায় দুললেন প্রধানমন্ত্রী। হঠাৎ তাঁর সঙ্গে লাগলো কী করে? কী রহস্য রয়েছে সেখানে?

Related articles

শওকতকে ১৪ দিনের NIA হেফাজত

ভাঙড়ের দক্ষিণ বাউরিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত শওকত মোল্লার (Saokat Molla) ১৪ দিনের এনআইএ (NIA) হেফাজতের নির্দেশ...

ব্রিটেনে ‘ককরোচ’ মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

এবার ব্রিটেনের মাটিতেও 'ককরোচ' মন্তব্যের জন্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Surya Kant) প্রশ্নের মুখে পড়তে হল। এই...

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...