Monday, March 16, 2026

লাদাখ ইস্যুতে ভারতের পাশেই জাপান

Date:

Share post:

চিনের সঙ্গে সীমান্ত সংঘাত নিয়ে ভারতের পাশেই দাঁড়াল জাপান। শুক্রবার ভারতে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাতোশি সুজুকি সাফ জানান, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় স্থিতাবস্থা ভঙ্গ করতে পারে এমন একতরফা কোনও কাজকেই সমর্থন করে না জাপান।

চিনের সঙ্গে ভারতের সীমান্ত সংঘাত তীব্র হয়েছে গালওয়ান সংঘর্ষের পর। দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনার আঁচ পড়েছে আন্তর্জাতিক মহলেও। ভারতের বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে শুক্রবার বৈঠক করেন ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজুকি। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার ঘটনাবলী সম্পর্কে হর্ষবর্ধন শ্রিংলা বিস্তারিত জানান তাঁকে। এরপরই এই বিষয়ে টুইট করেন সুজুকি। বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে সুজুকি লেখেন, ভারত সরকার যে শান্তিপূর্ণ সমাধানের নীতি নিয়েছে তা জানতে পেরেছি। জাপানও আশা করে যে, আলোচনার মাধ্যমেই বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হবে। স্থিতাবস্থা নষ্ট হয় এমন যে কোনও একতরফা পদক্ষেপ সমর্থন করবে না জাপান।

 

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...