Thursday, June 25, 2026

সংবাদপত্র দিয়ে তৈরি করল ট্রেন ! কিশোরের প্রশংসায় রেলমন্ত্রক

Date:

Share post:

বইয়ের তাকের পাশে ডাই করে রাখা পুরনো খবরের কাগজ। পড়তে বসার সময় বারবারই চোখ যায় কাগজ গুলির দিকে। বছর ১২ ছেলেটি ভাবে নতুন কিছু। হাতের কাজে পটু এই কিশোর পুরনো খবরের কাগজ দিয়ে বনযে ফেলে ট্রেনের মডেল!
কেরালার বাসিন্দা অদ্বৈত কৃষ্ণ-এর তৈরি করা ট্রেনের মডেলের ছবি শেয়ার করে রেল মন্ত্রক। আর তারপরই ভাইরাল হয়ে যায়।

অদ্বৈত মাত্র তিন দিনের মধ্যে পত্রিকার পৃষ্ঠা থেকে ট্রেনের একটি মডেলটি তৈরি করেছে। রেলমন্ত্রক অদ্বৈত-এর তৈরি মডেলটির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। সঙ্গে রয়েছে ভিডিও।
রেলমন্ত্রকের শেয়ার করা ছবি এবং ভিডিও দেখে উঠেছে প্রশংসার ঝড়।

কী ভাবে অদ্বৈত তৈরি করেছে এই মডেল ট্রেন?

এই ট্রেনের মডেল প্রস্তুত করতে খবরের কাগজের ৩৩ টি শীট ব্যবহার করা হয়েছে। তারপর সেই পাতাগুলি কেটে নিখুঁত ভাবে জুড়ে ট্রেনের মডেল তৈরি করেছে ওই কিশোর। খবরের কাগজ দিয়ে ট্রেন তৈরি করে এখন খবরের শিরোনামে অদ্বৈত।

Related articles

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...