Sunday, May 31, 2026

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন জিন কাস্টেক্স

Date:

Share post:

নতুন প্রধানমন্ত্রী পেল ফ্রান্স। শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সেদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে জিন কাস্টেক্সকে মনোনীত করেন। এদিন এক সরকারি বিবৃতিতে একথা জানানো হয়েছে।

বিবিসির খবর সূত্রে জানা গিয়েছে, ৫৫ বছর বয়সী ক্যাস্টেক্স ফ্রান্সে সুপরিচিত না হলেও তিনি সেদেশের একজন সিনিয়র সরকারি কর্মকর্তা। প্রাণঘাতী করোনা মোকাবিলায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। এর আগে প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপ সহ ফ্রান্সের মন্ত্রিসভার সদস্যরা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে পদত্যাগের কথা জানান। শুক্রবার সকালে এডোয়ার্ড ফিলিপ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন। করোনা পরিস্থিতিসহ বিভিন্ন সরকারি কাজ ঢেলে সাজানোর প্রয়োজনে এই প্রশাসনিক সংস্কার বলে জানা গিয়েছে।

 

Related articles

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, মৃত অন্তত ৯

দিল্লিতে পাঁচ তলা বাড়ি ভেঙে দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় মেহরৌলি এলাকায় বহুতল ভেঙে পড়ায় (building collapse) অন্তত ৯ জনের...

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...