Tuesday, March 10, 2026

“না জানালে জানবো কীভাবে?” করোনা আক্রান্ত লকেট নিয়ে মন্তব্য ফিরহাদের

Date:

Share post:

এবার করোনা আক্রান্ত বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ ধরা পড়েছে। এই প্রসঙ্গে আজ, শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে করোনা হলে কলকাতা পুরসভাকে খবর দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানান প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

তিনি বলেন, “কার কোথায় করোনা হচ্ছে, কে কোথায় রয়েছেন, অনেকেই প্রাইভেটে টেস্ট করাচ্ছে, যা সরকার জানতে পারছে না। এতবড় শহরে প্রত্যেক বাড়িতে গিয়ে সার্চ করা সম্ভব নয়। তাই হাতজোড় করে বলছি, সবাই তথ্য দিন। জানান!”

আমফানের ত্রাণের বিষয়ে সিবিআই তদন্তের দাবি নিয়ে এদিন তিনি বিরোধী পক্ষকে প্রচলিত প্রবাদ বাক্য, “পাগলে কী না বলে ছাগলে কীনা খায়”।

একইসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের উপর হেনস্থার অভিযোগের পাল্টা জবাব দিয়ে তীব্র ভাষায় তাঁকে আক্রমণ করে ফিরহাফ হাকিম বলেন, “দিলীপদার আসলে সরকারের বিরুদ্ধে কিছু বলার থাকে না। তাই মার খেয়েছি, মার খেয়েছি, মার খেয়েছি করে বলেন। যাতে ওনার পপুলারিটি বাড়ে। টিভিতে মুখ দেখলে যাতে মানুষ ওনাকে চিনতে পারেন, তার জন্যই এমন নাটক করেন দিলীপদা!”

spot_img

Related articles

বিজেপি ‘অনুপ্রবেশকারী’! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে চড়া সুরে আক্রমণ সাংসদ মিতালি বাগের

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে তৃণমূলের ধর্নামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ করলেন...

ভোটার তালিকায় জালিয়াতি করেছেন জ্ঞানেশ কুমার! নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল

অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীভাবে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার...

‘ভ্যানিশ কুমার’: ধর্মতলার মঞ্চ থেকে নির্বাচন কমিশনারকে বিঁধলেন তন্ময়

ধর্মতলায় তৃণমূলের ধর্নামঞ্চ থেকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ করলেন দলের মুখপাত্র তন্ময় ঘোষ। তিনি অভিযোগ করেন,...

সাঁতরাগাছিতে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে শ্রীজাত, পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর

অল্পের জন্য এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জনপ্রিয় কবি ও পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Banerjee)। মঙ্গলবার...