Saturday, March 14, 2026

কেটে গেল দশটা বছর! জেনে নিন ধোনি-সাক্ষীর বিয়ের কিছু অজানা কথা…

Date:

Share post:

সুখে-দুঃখে হাতে হাত রেখে তাঁরা পার করলেন ১০টি বছর। ২০১০ সালে ৪ জুলাই সাক্ষী সিং রাওয়াতের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।

২০০৮ সালের মার্চ মাস থেকে ধোনি ও সাক্ষী পরস্পরের সঙ্গে মেলামেশা শুরু করেছিলেন। এক কমন ফ্রেন্ড-এর মাধ্যমেই দুজনের নতুন করে আলাপ হয়।

এমএস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি-র দৌলতে ধোনি-সাক্ষীর প্রেমকাহিনী এখন প্রায় সবারই জানা। ধোনি ও সাক্ষী দুজনেই সেই সময় নিজেদের সম্পর্কের কথা গোপন করেছিলেন।

ধোনি এমনিতেই মিডিয়া এড়িয়ে চলেন। জানা গিয়েছে, দলের অনেক সতীর্থ পর্যন্ত ধোনির বিয়ের খবর আগে থেকে জানতেন না। দেরাদুনে একটি রিসর্টে কার্যত চুপিসারেই বিয়ে করেছিলেন ধোনি।

২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি ধোনি-সাক্ষীর সংসারে আসে মেয়ে জিভা।

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...