Monday, May 4, 2026

চিনের তাঁবু ভেসে গেল গালওয়ান নদীর জলে , পিছু হটছে চিনের সেনাবাহিনী

Date:

Share post:

গালওয়ান উপত্যকা বরাবর ছাউনি ও বাঙ্কার তৈরি করছে চিনা সেনা। উপগ্রহ চিত্রে ধরা পড়ছিল সেই ছবি। গালওয়ান নদীর পাশে প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে এই ছাউনি বানিয়ে ছিল তারা। তার সঙ্গেই মোতায়েন করেছিল অতিরিক্ত সেনা। কিন্তু সম্প্রতি সেই এলাকা থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে চিনা সেনা। কারণ গালওয়ান নদীতে জল বাড়ায় তার দু’পাশের এলাকা প্লাবিত হয়েছে। তাই বাধ্য হয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি।

সেনার এক উচ্চপদস্থ আধিকারিক এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আকসাই চিন এলাকা থেকে সৃষ্টি হওয়া এই গালওয়ান নদীতে বরফগলা জলের পরিমাণ হঠাৎ করেই বেশ খানিকটা বেড়ে গিয়েছে। কারণ ওই এলাকায় তাপমাত্রা বাড়ছে। ওই আধিকারিক বলেন, “খুব দ্রুত বরফ গলছে। তাই এই মুহূর্তে নদীর পাশের কোনও জায়গা সুরক্ষিত নয়।” তিনি আরও বলেন, উপগ্রহ চিত্র ও ড্রোন চিত্রে দেখা গিয়েছে, গালওয়ান নদীর পাশে তৈরি করা চিনা সেনার তাঁবু বন্যার জলে ধুয়ে গিয়েছে।

এই পরিস্থিতিতে চিনা সেনার সেখানে থাকা কোনও মতেই সম্ভব নয় বলে সেনা সূত্রে খবর।

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে