Saturday, June 20, 2026

ক্ষমা চেয়ে, ‘করজোড়ে’ ভোট প্রার্থনা অনুব্রতর

Date:

Share post:

ভোটের আগে যিনি “পুলিশকে বোমা মারার” বা “চড়াম চড়াম ঢাক বাজানোর” নিদান দেন, বীরভূমের সেই ‘কেষ্ট দা’র গলায় একেবারে অন্য সুর। দলের কেউ অন্যায় করে থাকলে তার জন্য করজোড়ে ক্ষমা চেয়ে নিলেন তিনি। বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ‘‘অনুরোধ করছি, রাগ ভুলে বিধানসভার ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিন।’’
রবিবার বিকেলে ইলামবাজারের রাইস মিল ময়দানে ব্লক তৃণমূলের বুথভিত্তিক কর্মী সম্মেলনে অনুব্রত মণ্ডল ছাড়াও ছিলেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ, ব্লক সভাপতি ফজলুর রহমান সহ অন্যরা। বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত বলেন, ‘‘এই ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী করার করতে হবে।’’
এরপরেই তিনি বলেন, ‘‘যদি কোনও প্রধান বা সদস্য অন্যায় করে থাকেন, কোনও সাধারণ কর্মী চোখ রাঙিয়ে থাকেন, তা হলে আমি তাঁদের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। করজোড়ে অনুরোধ করছি, রাগ ভুলে ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিন।’’ আবাস যোজনার বাড়ি, ১০০ দিনের কাজ সহ বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে বীরভূমে তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে বারবার। তার ফল বিধানসভা নির্বাচনে পড়তে পারে আশঙ্কা জেলা তৃণমূলের নেতৃত্বের। তারই প্রতিধ্বনি যেন এদিন অনুব্রত মণ্ডলের বক্তব্যে।
অনুব্রত মণ্ডলের এত বিনীত রূপ এর আগে বীরভূমবাসী কবে দেখেছেন মনে করতে পারছেন না।

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...