Saturday, June 20, 2026

“আমাদের দিলীপদা”, আমফানে দুর্গতদের ক্ষতিপূরণের জন্য ওয়েব সাইট বিজেপির

Date:

Share post:

শাসকদলের বিরুদ্ধে শুধু দুর্নীতির অভিযোগ তুলে বসে থাকা নয়। এবার আমফান দুর্গতদের পাশে দাঁড়াতে অভিনব পন্থা অবলম্বন করল রাজ্য বিজেপি। আমফানে প্রকৃত দুর্গত, কিন্তু এখনও ক্ষতিপূণ পাননি, তাঁদের জন্য নতুন একটি ওয়েব সাইট আনলো গেরুয়া শিবির। সেই ওয়েব সাইটের নামকরণ করা হয়েছে ”আমাদের দিলীপদা”। যেখানে গিয়ে আমফানের ক্ষতিপূরণ নিয়ে সরাসরি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে সমস্যার কথা জানাতে পারবেন দুর্গতরা।

নতুন এই ওয়েব সাইট প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “যাঁরা
এই ওয়েব সাইটে নাম নথিভুক্ত করবেন ক্ষতিগ্রস্থদের সেই নামের তালিকা আমরা কেন্দ্রকে পাঠাব। রাজ্য সরকার চাইলে তাদেরকেও দেওয়া হবে”।

রাজ্য বিজেপি সভাপতি আরও, “মুখ্যমন্ত্রী কমিটি করলেও কিছুই লাভ হয়নি। সঠিক করে সার্ভে হয়নি। এত গ্রাম, বিডিও কোথায় যাবেন? বিরোধীদের নিয়ে কাজ করলে এটা সম্ভব হত। তাই রাজ্য সরকার কী করবে সে দিকে না তাকিয়ে থেকে আমরা নিজেরাই ওয়েব সাইট বানিয়েছি। যেখানে প্রকৃত দুর্গত মানুষরা নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবেন”।

এদিকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর কড়া নির্দেশের পরই ইতিমধ্যেই ত্রাণ নিয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে দল। শোকজ যেমন করা হচ্ছে, একইভাবে বহিষ্কারের পথেও হাঁটছে তৃণমূল। মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আবার এক ধাপ এগিয়ে জানিয়েছেন, শুধু শোকজ বা বহিষ্কারই নয়, প্রয়োজনে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে।

দিলীপ ঘোষ অবশ্য তৃণমূলের এই পুরো বিষয়টিকেই কটাক্ষ করেছেন। তাঁর কথায়, “সবাইকে শাস্তি দিন। অনেককে বহিষ্কার করা হচ্ছে। আসলে এসবই নিজেরদের ভাবমূর্তিকে ঠিক রাখার জন্য। কিন্তু মানুষকে এভাবে ভুল বোঝানো যাবে না।”

দেখে নিন…

Related articles

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...