Wednesday, May 20, 2026

এবার ফুচকা-ATM, তবে মিলবে না ‘ফাউ’

Date:

Share post:

অটোমেটেড টেলার মেশিন। মানে যে মেশিনে আপনার কার্ড পাঞ্চ করলে বেরিয়ে আসবে টাকা। কিন্তু না এই এটিএম মেশিন থেকে বেরিয়ে আসছে ফুচকা। আশ্চর্য সকলেই। কীভাবে সম্ভব? এই করোনা আবহে বহু মানুষের বন্ধ হয়ে গিয়েছে ফুচকা খাওয়া। তবে এমন কীর্তি দেখে একরকম চমকেই উঠছেন নেটিজেনরা।

প্রযুক্তির সৌজন্য এবার থেকে এভাবেই স্বর্গসুখ লাভ করতে পারবেন ফুচকা প্রেমীরা। ফুচকা খাওয়ার এমন মেশিন আবিষ্কারে হতবাক সকলেই।

ভারতে তৈরি এই ফুচকা এটিএম মেশিনের ছবি সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে আপ্লুত নেটিজেনরা।

এই ভিডিও শেয়ার করেছেন, অসমের এডিজিপি হার্দিং সিং। অতিসম্প্রতি তিনি তাঁর টুইটারে ভিডিওটি শেয়ার করেন এবং ক্যাপশনে লেখেন, “এটাই হচ্ছে আসল ভারতীয় উদ্ভাবন।”

ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, এটিএমের মতোই একটি মেশিন। তাতে রয়েছে ডিজিটাল স্ক্রিন। সেখানে আপনি কত টাকার ফুচকা খেতে চান সেটি সিলেক্ট করতে হবে। এরপর নির্দিষ্ট পরিমাণ টাকার নোট মেশিনে পাঞ্চ করলেই একটি ছোটো পর্দার মতোন অংশ থেকে একটা,একটা করে বেরিয়ে আসবে ফুচকা। তবে এই ডিজিটাল ফুচকা খাওয়ার প্রক্রিয়ায় ফাউ ফুচকা থেকে বঞ্চিত থাকবেন ফুচকা প্রেমীরা। উল্লেখযোগ্য বিষয়টি হল, অত্যাধুনিক এই মেশিনটি তৈরি করতে সময় লেগেছে মাত্র ছয় মাস।

Related articles

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...

জলপাইগুড়ি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের বিশেষ ছাড় প্রত্যাহার রাজ্যের 

জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার থাকার ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করল রাজ্য সরকার। সমবায়...

হাসপাতালে অমিতাভ! অনুরাগীদের উদ্বেগ বাড়তেই সোশ্যাল মিডিয়ায় আসল সত্যি

বর্ষীয়ান মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) হাসপাতালে ভর্তি! খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়তে থাকে অনুরাগীদের। বিগ বি-র শারীরিক...

বুধের ভোরে কেঁপে উঠল জাপান!

ফের ভূমিকম্প জাপানে (earthquake in Japan)। বুধবার সকালে কেঁপে ওঠে দক্ষিণ জাপানের কাগোশিমা অঞ্চল। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে...