Wednesday, May 20, 2026

৫৮ হাজার কোটি টাকার ‘জলস্বপ্ন’ প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পশ্চিমবঙ্গ নদীমাতৃক হওয়া সত্ত্বেও বহু মানুষকে জল কষ্টে ভুগতে হয়। আর সেই কারণেই আমফানের মত বিপর্যয়, করোনার মতো মহামারিকে সামাল দিয়েও বাংলার মানুষদের জন্য নতুন প্রকল্প নিয়ে এলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্পের নাম ‘জলস্বপ্ন’। রাজ্যের দু’কোটি মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য ৫৮ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা।

এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর জানান, “আগামী পাঁচ বছরে ৫৮ হাজার কোটি টাকার এই প্রকল্প রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মাধ্যমে রূপায়িত হবে। এই প্রকল্প আমার স্বপ্নের প্রকল্প। তাই এই প্রকল্পকে নিয়ে স্বপ্ন দেখুন, গর্ব অনুভব করুন। গান বাঁধুন। জলস্বপ্ন বাস্তবায়িত হলে মা-বোনেদের দূরে গিয়ে কষ্ট করে জল আনতে হবে না। একইসঙ্গে গ্রামে- গ্রামে তৈরি হবে বহু কর্মসংস্থানও। “

Related articles

পুরনিয়োগ দুর্নীতির অভিযোগে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর দেবরাজ!

মঙ্গলবার রাতে 'আটক' রাজারহাট -গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সংগীত শিল্পী অদিতি মুন্সীর (Aditi Munshi) স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj...

আজ উত্তরবঙ্গ যাচ্ছেন শুভেন্দু, সাড়ে এগারোটায় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক

বাংলায় নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সকাল সাড়ে নটার নাগাদ...

চন্দ্রনাথ খুনে ‘অভিযুক্ত’র মুক্তি চেয়ে আবেদন খোদ সিবিআইয়ের! 

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath) এবার এক নাটকীয় মোড়। খোদ সিবিআই মূল অভিযুক্ত রাজ সিং-কে...

ই-ফার্মেসির বিরুদ্ধে প্রতিবাদে আজ দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান, বাংলায় ধর্মঘট ১২ ঘণ্টার

অনলাইন ওষুধ প্ল্যাটফর্ম ও ই-ফার্মেসিগুলোর বাড়বাড়ন্তের প্রতিবাদে বুধবার বেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া কেমিস্টস...