Tuesday, June 23, 2026

ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও

Date:

Share post:

ফের ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং-এ। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। জারি রয়েছে সর্তকতা।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মূলত উত্তরবঙ্গ লাগোয়া বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিমের জেলা গুলি যেমন পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস শনি-রবিবার। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি সোম-মঙ্গলবারের দিকে সামান্য ঝড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও। তবে বজ্রপাতের সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গে।

সক্রিয় মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, আগ্রা, এলাহাবাদ, অম্বিকাপুর ও কেওনঝাড় হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত রয়েছে গুজরাত, উত্তর প্রদেশ এবং রাজস্থানে। পশ্চিমী ও দক্ষিণ পশ্চিমী হাওয়ায় ভর করে বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...