Thursday, May 21, 2026

ভারতের জন্য কোন আশঙ্কার খবর শোনালেন মার্কিন গবেষকরা!

Date:

Share post:

প্রতিষেধক না পেলে করোনা মহামারিতে ছারখার হতে পারে বিশ্ব। দ্রুত প্রতিষেধক না পেলে ২০২১-এর ফেব্রুয়ারি মাসে রোজ ভারতে ২ লক্ষ ৮৪ হাজার মানুষ আক্রান্ত হবেন। আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকদের এই বিস্ফোরক দাবি। বর্তমানে যে হারে বাড়ছে সংক্রমণ, সেই হারকে মাথায় রেখে গবেষকদের দাবি, তাঁরা ৮৪টি দেশের ৬০% মানুষের উপর গবেষণা চালিয়েছেন। সেই সূত্রেই দাবি, আগামী কয়েক মাসে করোনার হামলা আরও বাড়বে। ২০২১ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে গোটা বিশ্বে মহামারিতে আক্রান্তের সংখ্যা ২০-৬০ কোটিতে পৌঁছবে। যদিও দেশের চিকিৎসক মহল বলছেন, এটা অঙ্কের নিয়ম। হিসাব অনুযায়ী জুলাই মাসের মধ্যে শুধু রাজ্যে ৮ লক্ষ আক্রান্ত হওয়ার কথা ছিল। সেখানে সংখ্যাটা ৫.৫ লক্ষ। ফলে সাবধানতা আরও কঠোরভাবে মানলে, এই সংখ্যা মোটেই আতঙ্কের জায়গায় পৌঁছবে না।

Related articles

মোদি মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা! আজ রাজধানীতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর

পূর্ণমন্ত্রী পাবে কি বাংলা, উত্তর মিলতে পারে আজ। বিদেশ সফর শেষে বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন...

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...

ফেডারেশনের বিরুদ্ধে কলাকুশলীদের অভিযোগ শুনলেন রুদ্রনীল, ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গে চোখ ছলছল পরমব্রতর

রাজ্যে সরকার বদলাতেই টলিপাড়ার ভোলবদল। এতদিন ধরে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এবার বাইরে আসতে শুরু করেছে। বিধায়ক...

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...