Sunday, June 14, 2026

কোন কোন ক্ষেত্রে সিলেবাস কমাল সিবিএসই? দেখে নিন তালিকা

Date:

Share post:

করোনা আবহে সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসে ৩০ শতাংশ সিলেবাস কমানো হবে বলে জানানো হয়েছে। সেই সিলেবাসের আংশিক তালিকা প্রকাশ করল সংশ্লিষ্ট বোর্ড। যার মধ্যে রয়েছে-

দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান:
১. আঞ্চলিক আকাঙ্ক্ষা
২. সামাজিক এবং নয়া সামাজিক আন্দোলন
৩. পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ
৪. পরিকল্পিত উন্নয়ন, যার মধ্যে শুধুমাত্র যোজনা কমিশন এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাদ
৫. ভারতের বিদেশ নীতি, শুধুমাত্র প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক বাদ

দ্বাদশ শ্রেণীর ইতিহাস:
১. দেশভাগ

একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান:
১. যুক্তরাষ্ট্রীয় কাঠামো
২. নাগরিকত্ব
৩. জাতীয়তাবাদ
৪. ধর্মনিরপেক্ষতা
৫. স্থানীয় প্রশাসন কেন প্রয়োজন এবং স্থানীয় প্রশাসনের বিকাশ বাদ

দশম শ্রেণীর সমাজবিজ্ঞান:
১. গণতন্ত্র বৈচিত্র
২. লিঙ্গ চেতনা ধর্ম ও জাতি ভেদ
৩. গণআন্দোলন
৪. গণতন্ত্রের চ্যালেঞ্জ
৫. নবম শ্রেণীর সমাজবিজ্ঞান
৬. গণতান্ত্রিক অধিকার
৭. খাদ্য নিরাপত্তা

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের পরামর্শ মেনেই সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট বোর্ড। ইতিমধ্যেই স্কুলগুলিকে সিলেবাস কমানো সংক্রান্ত নোটিশ পাঠিয়েছে সিবিএসই। তবে শুধুমাত্র ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related articles

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...

লক্ষ্য ভালো নজরদারি: কলকাতা পুলিশে এলাকাভিত্তিক রদবদল

আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুষ্ঠু পরিচালনার জন্য রাজ্য...

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...