Saturday, May 16, 2026

হাসপাতালে গিয়ে অনেকে সংক্রমিত হচ্ছেন: কর্তৃপক্ষকে সতর্ক হওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

অন্য রোগ নিয়ে হাসপাতালে গিয়ে অনেকে ভাইরাস সংক্রমিত হয়ে মারা যাচ্ছেন। এটা কখনই কাঙ্ক্ষিত নয়। এ বিষয়ে সরকারি-বেসরকারি হাসপাতালগুলিকে সতর্ক হতেই হবে। বুধবার, নবান্নে এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, সংক্রমণ রুখতে মাস্ক পরতেই হবে। সব বিধি মানতেই হবে। বৈঠকে উপস্থিত হাসপাতালে সুপার অধ্যক্ষ ও চিকিৎসকদের তিনি প্রশ্ন করেন, “ভালো পরিষেবা দিতে কী চাই বলুন?”। তাঁরা জানান, যে সুরক্ষা কিট সবই পেয়েছেন তাঁরা। তবে মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সুরক্ষায় বিশেষ শিল্ড ব্যবহারের প্রস্তাব দেন। আশাকর্মীদের বিশেষ ধরনের চাদর দেওয়া হয়েছে বলে জানান মমতা।
যেখানে এসি নেই সেখানে পিপিই পরে দীর্ঘক্ষণ থাকতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন চিকিৎসকরা। এই অভিযোগ শুনে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের ব্যবস্থা করতে মুখ্যসচিব রাজীব সিনহাকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
অনেক সময় নবজাতক অথবা মায়ের সংক্রমণ হচ্ছে, সে বিষয়ে বিশেষ নজর দিতে হবে। প্রসূতিদের বিশেষ কেয়ার দেওয়ার পরামর্শ দেন মমতা।
মুখ্যমন্ত্রী বলেন, সংক্রমণে বয়স্করাই মারা যাচ্ছেন, একথা ঠিক নয়। অনেকে বয়স্করাই সেরে উঠছেন। পুলিশকে আরও কড়া হতে হবে। মাস্ক পরে না বেরলে বাড়ি পাঠিয়ে দিন- পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...