Friday, June 26, 2026

সিলেবাসের ভার কমানো নিয়ে কী ভাবনা রাজ্যের?

Date:

Share post:

সিলেবাসের ভার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই এবং সিআইএসসিই। আগেই সিলেবাস কমানোর কথা ঘোষণা করেছিল সিআইএসসিই। একই পথে হেঁটেছে সিবিএসই। মঙ্গবার সংশ্লিষ্ট বোর্ড জানিয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৩০ শতাংশ সিলেবাস কমানো হবে। এই অবস্থায় রাজ্য কী ভাবছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

এই বিষয়ে সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানিয়েছেন, “এইভাবে শতাংশ হিসেবে সিলেবাস কমানো যায় না। এমনভাবে সিলেবাস কমাতে হবে যাতে পড়ুয়া একাদশ-দ্বাদশ নিতে গিয়ে হাবুডুবু না খায়। আবার একাদশ-দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে বিষয়টি মাথায় রাখতে হবে। যাতে পরবর্তীকালে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন সমস্যায় না পড়ে। শুধুমাত্র কনটেন্ট কমিয়ে দেওয়ার পদ্ধতিতে আমরা রাজি নই।” প্রতিটি বিষয়ের অংশ রেখেই তার মধ্যে থেকে সিলেবাস কমানোর ভাবনা শুরু হয়েছে বলে জানান তিনি। আপাতত প্রাথমিক কথাবার্তা শুরু হয়েছে। জানা গিয়েছে, এই বিষয়ে শিক্ষাবিদদের পরামর্শ নেবে সিলেবাস কমিটি।

প্রসঙ্গত, মার্চ মাস থেকে শুরু হয়েছে লকডাউন। নবম এবং দশম শ্রেণীর শিক্ষাবর্ষ শুরু হয়েছে জানুয়ারি মাসে। মাত্র আড়াই মাস ক্লাস করতে পেরেছে পড়ুয়ারা। অন্যদিকে, অন্যান্য বছর এই সময়ের মধ্যেই একাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়ে যায়। পরিবর্তিত পরিস্থিতিতে তা হয়নি। একইভাবে দ্বাদশ শ্রেণীর ক্লাসও শুরু হয়ে যায়। কিন্তু চলতি শিক্ষাবর্ষে তা সম্ভব হয়নি। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তাও বলা যাচ্ছে না। এই অবস্থায় দিশা পাচ্ছে না পড়ুয়ারা। তাই এবার সিলেবাস কমানোর প্রাথমিক ভাবনা শুরু করেছে সিলেবাস কমিটি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...