Saturday, June 13, 2026

ফের লকডাউনের দৌলতে সবজির বাজার আগুন, মধ্যবিত্তের মাথায় হাত

Date:

Share post:

ফের শহর ও শহরতলিতে লকডাউন শুরু আজ। আর শুরুতেই অগ্নিমূল্য বাজার। সরকার কেজি প্রতি আলুর দাম ১৪ টাকায় বেঁধে দিয়েছে । কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ ভিন্ন । জ্যোতি আলু বিকোচ্ছে ২৬ থেকে ২৮ টাকা কেজি দরে। চন্দ্রমুখী ৩৪ টাকা কেজি ।
বাধ্য হয়ে বেশি দাম দিয়েই ক্রেতাদের কিনতে হচ্ছে আলু। চড়া দাম অন্যান্য সবজিরও।
দামের কারণে শাসকসবজিতে হাত দিতেও ভাবনাচিন্তা করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিভিন্ন বাজারে দামও বিভিন্ন।
মানিকতলা বাজারে বেগুনের কেজি ৭০ থেকে ৮০ টাকা।
সেখানে বাগুইআটি বাজারে বেগুন বিকোচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে।
টমেটো সর্বত্র কমবেশি ৭০ থেকে ৮০ টাকা কেজি। ঢেঁড়শ প্রতি কেজি ৪০-৪৫ টাকা।
পটলের কেজি ৬০ থেকে ৭০ টাকা। ঝিঙে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিকোচ্ছে । উচ্ছে কেজি ৬০ টাকা।৩০ টাকার টমেটো আজ লাফিয়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে । ফের লকডাউনের দৌলতে বেড়েছে পেঁয়াজের দাম। ২৪ টাকা কেজি পেঁয়াজ আজ বিকোচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে। আদার কেজি লাফিয়ে ১৫০ টাকা থেকে ২০০ টাকা কেজি হয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে কাঁচালঙ্কার দাম। ১০০ টাকা কেজি দরের লঙ্কা আজ ১৫০ টাকা কেজি। সবমিলিয়ে সবজির বাজার আকাশছোঁওয়া। ক্রেতাদের মাথায় হাত ।
কিন্তু কেন এভাবে বাড়ছে দাম? বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় যোগান কম। তাই এমন অবস্থা।
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, সরকারি নজরদারি, টাস্ক ফোর্স– সবই আছে। কিন্তু ফড়েদের দাপট কমানো গেছে কি? প্রশ্ন তুলছেন খুচরো বিক্রেতারাই।

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...