Sunday, May 3, 2026

সেনাবাহিনীতে নিষিদ্ধ হলো ৮৯টি অ্যাপ, কেন?

Date:

Share post:

কড়া নির্দেশ কেন্দ্রীয় সরকারের। প্রতিরক্ষা মন্ত্রকের। ৮৯ টি অ্যাপ নিষিদ্ধ করা হল সেনাবাহিনীতে। মূলত তথ্য ফাঁস রুখতেই এই পদক্ষেপ। এছাড়া বিকল্প কোনও পথ ছিল না বলেই বক্তব্য সরকারি মহলের। বিশেষত চিনের বিরুদ্ধে কড়া প্রতিরোধে এটা বাধ্যতামূলক ছিল। ১৫ জুলাইয়ের মধ্যে এই অ্যাপগুলি ডিলিট করতে হবে। নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ করা হবে। নিষদ্ধ অ্যাপগুলির মধ্যে রয়েছে ফেসবুক, ইনস্ট্যাগ্রাম, উইচ্যাট, পাবজি, লাইকি, টিন্ডার, songs, pk, হাইক, টিকটক, ট্রু কলার প্রভৃতি। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, যথার্থ সিদ্ধান্ত। কারণ, এই অ্যাপ ডাউনলোড করার অর্থ সেই ব্যক্তির বেশ কিছু তথ্য চলে যায় অ্যাডমিনিস্ট্রেটরের হাতে। সেনাবাহিনীর কাছে যা অবশ্যই চিন্তার বিষয়।

Related articles

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...