Sunday, May 24, 2026

ফের রেকর্ড, এবার একদিনে দেশে করোনা আক্রান্ত প্রায় ২৫ হাজার!

Date:

Share post:

দেশজুড়ে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। আক্রান্ত ও মৃত্যুর নিরিখে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন রেকর্ড। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। এবার গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন আরও ২৪ হাজার ৮৭৯ জন। ভারতে একদিনের হিসেবে সর্বাধিক। এই ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৪৮৭ জন রোগীর। ফলে সব মিলিয়ে এ পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৬৭ হাজার ২৯৬। আর মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ১২৯। আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৬৯ হাজার ৭৮৯ জন। তবে সুস্থতার হারও বাড়ছে। ইতিমধ্যেই করোনা জয় করে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন ৪ লক্ষ ৭৬ হাজার ৩৭৭ জন।

Related articles

UPSC পরীক্ষার কারণে রবিবাসরীয় মেট্রো সূচিতে বদল 

ইউপিএসসি পরীক্ষার (UPSC Exam) কারণে রবিবার সকাল থেকে নির্ধারিত সময়ের আগেই মেট্রো (Metro) চালু মহানগরীতে । সাধারণত রবিবার...

বৃষ্টি বিপর্যস্ত উত্তর সিকিম! বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা

দেশজুড়ে তাপপ্রবাহের সর্তকতার মাঝেই বৃষ্টি বিপর্যয়ে বিধ্বস্ত উত্তর সিকিম (Rain Disaster in North Sikkim)। বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন...

হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের হামলা, নিশানায় ট্রাম্প!

হোয়াইট হাউসের (White House)সামনে এলোপাথাড়ি গুলি, বন্দুকবাজের হামলায় জখম পথ চলতি এক যুবক। গোটা ঘটনার সময় হোয়াইট হাউসের...

ইরানের মানচিত্রে আমেরিকার পতাকা! মধ্যপ্রাচ্যের দখল নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের

আমেরিকা কি ইরান (Iran) দখল করে নিয়েছে? মার্কিন প্রেসিডেন্টের ট্রুথ সোশ্যালের (Truth Social) দিকে তাকালে সেরকম মনে হতে...