Saturday, June 13, 2026

রাজ্যে লকডাউনের পিছনে রাজনৈতিক অভিসন্ধি দেখছেন দিলীপ

Date:

Share post:

“শুরুতে যখন সত্যিকারের লকডাউনের প্রয়োজন ছিল তখন পশ্চিমবঙ্গে তা সঠিকভাবে মানা হয়নি, মুখ্যমন্ত্রী নিজেই লকডাউন মানেননি, রাজনৈতিক কারণেই এবার লকডাউনের সিদ্ধান্ত।” আজ, বৃহস্পতিবার মর্নিংওয়াকে বেরিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সারা দেশের মতোই এ রাজ্যেও ক্রমশ বেড়েই চলেছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। তাই পরিস্থিতি মোকাবিলায় ফের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে গোটা রাজ্যজুড়ে নয়, কন্টেনমেন্ট জোনগুলিতেই কঠোরভাবে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আজ, বৃহস্পতিবার বিকেলে ৫টা থেকে লাগু হতে চলেছে। আর লকডাউনকেই কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

রাজ্য বিজেপি সভাপতি বলেন, “শুধু লকডাউন ঘোষণা করলেই হবে না, তা সঠিকভাবে মানা হচ্ছে কিনা সেদিকেও কড়া নজর দিতে হবে প্রশাসনকে। কনটেইনমেন্ট জোনগুলিতে কড়া পদক্ষেপ নিতে হবে পুলিশকে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এবারও মুখ্যমন্ত্রী শুধু লকডাউন ঘোষণা করবেন কিন্তু তাকে সিরিয়াসলি নেবেন না এবং নিজেও তা মানবেন না।”

দিলীপ ঘোষ আরও বলেন, “বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনা করে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি যেটা ঠিক করেছিলেন, মুখ্যমন্ত্রী এক ঝটকায় তা বদলে দিয়েছে। আমার মনে হয় রাজনৈতিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বাস্তবে এর কোনও সুফল পাওয়া যাবে না।”

এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “প্রথম থেকেই লকডাউন মানেনি মুখ্যমন্ত্রী নিজেই। তাঁর দেখাদেখি তাঁর নেতারাও মানেনি। ফলে পশ্চিমবঙ্গে লকডাউন কখনও হয়নি। বিনা প্লানিংয়ে এই সমস্ত হচ্ছে । মানুষের প্রাণের সুরক্ষার জন্য লকডাউন করার দরকার আছে এবং এটা সবার মানা উচিত। তবে এবারের এই লকডাউন সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে করা।”

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...