Sunday, June 14, 2026

আজ পাল্লা দিয়ে বেড়েছে মাছের দাম, নাভিশ্বাস ক্রেতাদের

Date:

Share post:

একদিকে যখন সবজির বাজার আকাশছোঁওয়া, তেমনি পাল্লা দিয়ে বেড়েছে মাছের দামও। যারা ভাবছেন সবজি নয় মাছ খেয়ে এ কদিন কাটিয়ে দেবেন, বাজারে গিয়ে তারাও রীতিমতো হতাশ। আসুন দেখে নি এক নজরে আজকের মাছের দাম।ফের লকডাউনের জেরে মাছের দামও উর্ধ্বমুখী। ১ কেজি ২০০ গ্রামের রুই মাছ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা কেজি। এছাড়া পাঙাশ ১৪০ থেকে ১৭০ টাকা, তেলাপিয়া ১৬০ থেকে ২০০ টাকা, পাবদা ৩০০ থেকে ৪৫০ টাকা, কাঁচকি ২৫০ থেকে ৩৫০ টাকা, সরপুঁটি (চায়না পুঁটি) ১৮০ থেকে ২৫০ টাকা, দেশি পুঁটি ৫০০ থেকে ৭০০ টাকা, ট্যাংরা ৫৫০ থেকে ৭০০ টাকা, শিঙি ৩০০ থেকে ৫০০ টাকা, চিংড়ি ৪০০ থেকে ৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।আর ইলিশ মাছ নাগালের বাইরে । ৪০০ গ্রামের ইলিশ ৬০০ টাকা কেজি। এক কেজি সাইজের ইলিশ ১০০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। ৫০০ থেকে ৭৫০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৭৫০ টাকা থেকে ৮০০ টাকা এবং ছোট ইলিশ আকারভেদে ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের দামের বিষয়ে ব্যবসায়ীদের বক্তব্য , ‘গত সপ্তাহের তুলনায় আজ সব ধরনের মাছ কেজিতে ৬০ থেকে ১০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। কারণ, যোগান কম।
আজ বৃহস্পতিবার বাজারে চিংড়ির দাম ৪০০ থেকে ৮০০ টাকা কেজি। পমফ্রেট মাছ বিকোচ্ছে ৬০০ টাকা কেজি দরে। ৪০০ থেকে ৫০০ টাকা কেজি বাটা মাছের। বোয়াল মাছের কেজি ৩০০ টাকা থেকে ৫০০ টাকা । পাবদার দাম ৬০০ টাকা। ৮০০টাকা থেকে ৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গলদা চিংড়ি । এছাড়া অধিকাংশ মাছের দাম উর্ধ্বমুখী।

Related articles

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...