Saturday, May 16, 2026

Big Breaking: কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের

Date:

Share post:

বর্তমান পরিস্থিতিতে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে আপত্তি জানাল রাজ্য। ৩০ সেপ্টেম্বরের মধ্যে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাধ্যতামূলক ভাবে নিতে হবে বলেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই এই বিষয় নির্দেশিকা জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। এর প্রেক্ষিতে কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্য।

রাজ্যের উচ্চশিক্ষা সচিব মনীশ জৈন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের শিক্ষা সচিবকে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, রাজ্যের বহু ছাত্রছাত্রীদের কাছে কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ নেই। তাই অনলাইন পরীক্ষার ক্ষেত্রে সমস্যা হবে। ট্রেন চলছে না। বহু শিক্ষাপ্রতিষ্ঠানকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের জেরে বিপুল ক্ষতি হয়েছে। পাশাপাশি অভিভাবকরা সরকারকে জানিয়েছে এই অবস্থায় পরীক্ষা না নিতে। তাই কেন্দ্রীয় সরকার তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক। ছাত্রদের স্বার্থে পর্যালোচনা উচিত বলে উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে উল্লেখ করা হয়েছে, রাজ্যের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বাধ্যতামূলক শব্দ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী।

প্রসঙ্গত, পরিবর্তিত পরিস্থিতি কীভাবে পরীক্ষা নেওয়া যায় তা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলিকে অ্যাডভাইজরি পাঠিয়েছে রাজ্য। ওই অ্যাডভাইজারি মেনে ইতিমধ্যে একাধিক বিশ্ববিদ্যালয় ৮০ শতাংশ এবং ২০ শতাংশের ভাগে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে। বলা হয়েছে, ৮০ শতাংশ মূল্যায়ন করা হবে পূর্ববর্তী পরীক্ষা বা সেমিস্টারের মধ্যে যে পরীক্ষা সেমিস্টার এ সবথেকে বেশি নম্বর আছে তার ভিত্তিতে। অন্যদিকে ২০ শতাংশ মূল্যায়ন করা হবে ইন্টার্নাল পরীক্ষার নম্বরের ভিত্তিতে।

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...