Saturday, June 6, 2026

করোনামুক্ত হলেন নাইসেড অধিকর্তা শান্তা দত্ত

Date:

Share post:

করোনাকে জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নাইসেড অধিকর্তা শান্তা দত্ত। জানা গিয়েছে, বুধবার রাতেই হাসপাতাল থেকে ছুটি পান তিনি। তবে এখন কিছুদিন হোম আইসোলেশনে থাকতে হবে। জুনের শেষদিক থেকে জ্বরে ভুগছিলেন শান্তা দত্ত। তাঁর শরীরে একাধিক করোনার উপসর্গও ছিল। সন্দেহ হওয়ায় শান্তাদেবীর লালারসের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়। ৩০ জুন জানা যায়, নাইসেডের অধিকর্তাও নভেল করোনাভাইরাসে আক্রান্ত। তবে সেই সময় তাঁর অবস্থা স্থিতিশীলই ছিল। তাই প্রথমে ছিলেন হোম আইসোলেশনে। এরই মাঝে ফুসফুসে সংক্রমণের জেরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যান করার পর জানা যায় করোনার পাশাপাশি নিউমোনিয়াতেও ভুগছেন তিনি। আট দিনের মাথায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠেন নাইসেড অধিকর্তা।

 

Related articles

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...