Saturday, June 6, 2026

অতিরিক্ত আত্মবিশ্বাসই কাল হল বিকাশের!

Date:

Share post:

5-6 দিন ধরে পুলিশকে ঘোল খাইয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস এসে গিয়েছিল কানপুরের মাফিয়া বিকাশ যুগের এমনটাই মনে করছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। আর সেই কারণেই উজ্জয়নের মহাকাল মন্দিরে মাস্ক খুলেই ফুল বিক্রেতার সঙ্গে কথা বলেন তিনি। লেখেন নিজের নাম। ছদ্মবেশের লেশমাত্র ছিল না বিকাশের। তবে বিষয়টা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। কারো কারো মতে সত্যিই কি বিকাশ কে ধরেছে পুলিশ? নাকি তিনি আত্মসমর্পণ করেছেন?
বিকাশ দুবেকে ধরতে নাজেহাল হন উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের পদস্থ পুলিশকর্তারা। বৃহস্পতিবার, মধ্যপ্রদেশের উজ্জয়নের মহাকাল মন্দির থেকে গ্রেফতার করা হয় কানপুরে ৮ পুলিশকর্মী খুনের মূল পাণ্ডা বিকাশকে। বুধবার, পুলিশের এনকাউন্টারে মারা যান বিকাশের ডান হাত অমর দুবে। ফরিদাবাদের একটি হোটেলের সিসিটিভি ফুটেজে বিকাশকে মাস্কে মুখ ঢেকে পালিয়ে যেতে দেখা যায়।
বৃহস্পতিবার, মহাকাল মন্দিরের বাইরে একজন ফুল বিক্রিতার সঙ্গে মুখের মাস্ক খুলে কথা বলেছিলেন বিকাশ। তাঁকে দেখে সন্দেহ হয় ফুল বিক্রেতার। তিনি খবর দেন পুলিশকে। শুধু তাই নয়, মহাকাল মন্দিরের ভিআইপি লাইনে নিজের আসল নামেই নাম নথিভুক্ত করেন বিকাশ। সেখান থেকেও খবর যায় পুলিশের কাছে। তবে তাকে চেনার পরেও মন্দিরের নিরাপত্তারক্ষীরা নিজেরা কিছু না করে পুলিশকে খবর দেন। এরপরই পুলিশ গিয়ে মন্দির চত্বর ঘিরে ফেলে অবশেষে তাঁকে গ্রেফতার। তবে মন্দিরে ভিতর থেকে না বাইরে, ঠিক কোথা থেকে গ্রেফতার করা হয়েছে, তা জানায়নি মধ্যপ্রদেশ পুলিশ।
তবে বিকাশকে গ্রেফতার করা হয়েছে? না কি আত্মসমর্পণ করেছেন তিনি? এর পিছনে কোনও অভিসন্ধি রয়েছে কি না এখন সেটা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...