Friday, June 5, 2026

পাহারাদার হাতিদের শরীরচর্চার জন্য তৈরি হচ্ছে জিম

Date:

Share post:

এবার হাতিও করছে শরীরচর্চা!

অতিমারির কারণে কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী বন্ধ জিম। তাই পাহারাদার হাতিদের জন্য জিমখানা- ই খুলে ফেলল উত্তরাখণ্ডের রাজাজি বাঘ সংরক্ষণ প্রকল্প। ছ’টি হাতির জন্য জিমখানা বানিয়ে দিতে চাইছে বনদফতর। হাতিদের জন্য এ ধরনের জিমখানা ভারতে এই প্রথম।

রাজাজির ডিরেক্টর অমিত ভার্মা বলেন, ‘জিমে নিয়মিত কসরত করলে হাতিরা আরও স্ফুর্তিতে থাকবে এবং দৌড়ঝাঁপ করতে আরও সুবিধা হবে।’ রাজাজির মতে, পাহারাদার হাতিদের থেকে বন্যহাতিরা শরীরচর্চা করার বেশি সুযোগ পায়। কারণ তাদের বিচরণক্ষেত্র অনেক বড়। অভয়ারণ্যে যে হাতিরা পাহারাদারের কাজ করছে, তাদের ঘোরাফেরার পরিধি সীমাবদ্ধ। তাই এবার পাহারাদারদের আরও মজবুত করতে জিমখানা বানিয়ে প্রশিক্ষণ দিতে চাইছে বনদফতর।

জানা গিয়েছে, ছ’টি হাতির মধ্যে তিনটি পূর্ণবয়স্ক এবং তিনটি হাতিশাবক রয়েছে। অনুশীলনের মধ্যে মাড বাথ ও বল খেলা থেকে শুরু করে নানা ধরনের কসরতের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রকের বিশেষজ্ঞ রীতেশ যোশি বলেছেন, পাহারাদার হাতিদের এই ধরনের অনুশীলন তাদের মানসিক বিকাশ ঘটাবে। এছাড়া যে কোনও ধরনের অবসাদের সঙ্গে লড়াই করতেও সাহায্য করবে।

উত্তরাখণ্ড সরকারের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে রাজ্যে ২১টি হাতির মৃত্যু হয়েছে। এবং তা চোরাশিকার বা বিষক্রিয়ায় নয়। শারীরিক অসুস্থতার কারণেই তারা মারা গিয়েছে।

পশু বিশেষজ্ঞদের মতে, মানসিক অবসাদের কারণে বহু হাতিই অসুস্থতায় ভোগে। তাই হাতিদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখতে রাজাজি অভয়ারণ্যের এই উদ্যোগ।

Related articles

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...