Thursday, May 14, 2026

এখনই ফুঁসছে তিস্তা!উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে প্লাবনের সম্ভাবনা

Date:

Share post:

এখনই ফুঁসছে তিস্তা! ফের উত্তরবঙ্গে ২০০ মিমির বেশি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের ! দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস।
আজ শুক্রবার থেকে একটানা অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। যা রবিবার পর্যন্ত চলবে ৷ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই পাঁচ জেলায় ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জায়গায় ২০০ মিলি মিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা।শনিবার ২০০ মিলি মিটারের বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে। এর জেরে শুক্রবার ও শনিবার ধস নামতে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। এর জন্য আগাম সতর্কতা জারি করেছে প্রশাসন । হাওয়া অফিস জানিয়েছে, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের নিচু এলাকায় প্লাবনের সম্ভাবনা তৈরি হয়েছে । সপ্তাহান্তে নদীর জল স্তর হু হু করে বাড়ছে ।দক্ষিণবঙ্গেও ভারী-অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর । কলকাতায় হালকা-মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ।
কেন হবে বর্ষণ তারও ব্যাখ্যা দিয়েছে হাওয়া অফিস । জানানো হয়েছে, অতি সক্রিয় মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ উত্তরবঙ্গের দিকে সরে হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করবে। সক্রিয় মৌসুমী অক্ষরেখার পশ্চিম অংশের ফলে আগামী কয়েকদিন উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, উত্তরবঙ্গ, অসম, মেঘালয়, অরুণাচল এই এলাকায় অতি ভারী বৃষ্টির সর্তকতা।
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলায়।

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...