Sunday, March 15, 2026

এবার বিকাশ দুবেকেও এনকাউন্টারে খুন করা হল!

Date:

Share post:

এবার এনকাউন্টারে মেরে দেওয়া হলো বিকাশ দুবেকে? একটি সূত্রে খবর, আজ, শুক্রবার সকালে স্পেশাল কনভয়ের গাড়িতে করে বিকাশকে আনা হচ্ছিল। হঠাৎই গাড়িটি উল্টে যায়। বিকাশ পালানোর চেষ্টা করলে তাকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনা প্রকাশ্যে আসার পর শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে চর্চা। বলা হচ্ছে, বিকাশের সঙ্গে রাজনৈতিক নেতাদের যোগাযোগ ছিল। সে মুখ খুললে বিপদে পড়ত অনেক দলই। ফলে তাকে মেরে দিয়ে সব প্রমাণ লোপাট করে দেওয়া হলো!

বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের উজ্জয়িনী মন্দির থেকে বিকাশকে পুলিশ গ্রেফতার করে। নিয়ে যাওয়া হয় উজ্জয়িনী পুলিশ ফাঁড়িতে। সেখানে প্রায় ২৪ ঘন্টা থাকার পর তাকে আজ সকালে নিয়ে যাওয়া হচ্ছিল উত্তরপ্রদেশে। হঠাৎই বিকাশের স্কোরপিও গাড়িটি উল্টে যায়। এরপর পুলিশের দাবি বিকাশ পালানোর চেষ্টা করতে পুলিশ গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যদিও পুলিশের তরফ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। কিন্তু এর মধ্যে গভীর রহস্য দেখছে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...