Friday, May 15, 2026

মেধা তালিকা ছাড়াই আইসিএসই এবং আইএসসি-র ফল প্রকাশ

Date:

Share post:

অতিমারি পরিস্থিতিতেও ফল প্রকাশ আইসিএসই এবং আইএসসি-র। মেধা তালিকা ছাড়াই বেলা তিনটের সময় ফল প্রকাশিত করেছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে সারা দেশে আইসিএসই-র মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৭ হাজার ৯০২। যার মধ্যে ৫৪.১৯ শতাংশ ছাত্র এবং ৪৫.৮১ শতাংশ ছাত্রী। তার মধ্যে পাশ করেছে ২ লক্ষ ৬ হাজার ৫২৫। সারা দেশে আইএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৪০৯। যার মধ্যে ছাত্র ৫৩.৬৫ শতাংশ এবং ছাত্রী ৪৬.৩৫ শতাংশ। এর মধ্যে পাশ করেছে ৮৫ হাজার ৬১১।

রাজ্যের পরিসংখ্যান প্রকাশ করছে সংশ্লিষ্ট বোর্ড আইসিএসই দেয় ৩৭,২৫৮ জন। আইএসসি দিয়েছিল ২৫,০৫৮ জন। এরাজ্যে আইসিএসই পাশ করেছে ৩৬,৯২০ জন পরীক্ষার্থী। আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ২৪, ৪৫৩ জন। এবছর আইসিএসই পরীক্ষা ভারতীয় ভাষা সহ মোট ৩৩ ভাষায় ৬১ টি বিষয়ের ওপর নেওয়া হয়। আইএসসি পরীক্ষা ভারতীয় ভাষা সহ মোট ২২ ভাষায় ৫১ টি বিষয়ের ওপর নেওয়া হয়।

আইসিএসই এবং আইএসসি-র কোনও মেধা তালিকা প্রকাশ করা হয়নি। লকডাউনের কারণে অনেক পরীক্ষাই স্থগিত হয়ে যায়। পরে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী তা বাতিল হয়ে যায়।

ফলাফল দেখার জন্য যা করতে হবে-

▪️ লগ ইন করতে হবে www.cisce.orgwww.results.cisce.org ওয়েব সাইটে।

▪️এসএমএস-এ ফল জানতে গেলে ফোনের রাইট মেসেজ অপশনে গিয়ে আইসিএসই বা আইএসসি টাইপ করে স্পেস দিতে হবে। এরপর পড়ুয়ার সাত সংখ্যার ইউনিক আইডি লিখে পাঠিয়ে দিতে 09248082883 মোবাইল নম্বরে।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...