Thursday, May 14, 2026

কমছে সোনার দাম বাড়ছে রুপো! সোনার দাম কোথায় কত দেখে নিন…

Date:

Share post:

ফের কমছে সোনার দাম। গত সপ্তাহে একটু হলেও সোনার দাম ক্রমেই উঠতে শুরু করেছিল। কিন্তু আবার পতন সোনার দামে। ফলে হতাশ গয়না ব্যবসায়ীরা।

শুক্রবার সোনার দাম ফের পতনের মুখ দেখেছে। এদিন এমসিএক্স গোল্ড ফিচার্স ০.০১ শতাংশ কমেছে। ফলে সোনার দাম ৪৮,৮৭২ টাকা গিয়ে দাঁড়িয়েছে। ১০ গ্রামের দাম এদিন সকালে ৪৮, ৮৭২ টাকায় গিয়ে দাঁড়ায়।

সোনার দাম এদিন কলকাতায় ছিল ২৪ ক্যারেটে ৪৯, ৬৬০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেটে সোনার দাম ছিল ৪৮০৮০ টাকা। ফলে স্বভাবতই বোঝা যাচ্ছে যে মহামারীর ধাক্কা আর চিন-মার্কিন সংঘাত কোথায় গিয়ে সোনার দামকে ফেলেছে।

দেশের অন্যান্য শহরে সোনার দামের তালিকায় প্রথমেই তাক লাগাচ্ছে চেন্নাই। যেখানে ২৪ ক্যারেটে সোনার দাম ৫১ হাজার টাকা। মুম্বইতে সোনার দাম ২৪ ক্যারেটে ছিল ৪৯, ০০০ টাকা। দিল্লিতে এই দাম ২৪ ক্যারেটে ৪৮, ৯০০ টাকা।

এদিকে, সোনার দাম এদিন পতনমুখী হলেও , রুপোর দাম এদিন চড়চড় করে বাড়তে থাকে। সিলভার ফিচার্স এদিন ১ কেজিতে বেড়ে দাঁড়িয়েছে ৫১,২১৭ টাকা।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...