Thursday, May 14, 2026

৭২ ছুঁলেন লিটল মাস্টার, শচীনের হৃদয় ছুঁয়ে যাওয়া মন্তব্য

Date:

Share post:

৭১ পূর্ণ করে ৭২-এ পা দিলেন লিটিল মাস্টার। শুভেচ্ছায় ভাসলেন সুনীল মনোহর গাভাসকার। পৃথিবীর সর্বকালের অন্যতম সেরা ওপেনিং ব্যাটসম্যান। শুভেচ্ছা জানাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং আইসিসি। বিসিসিআই ট্যুইট করে বলেছে, টেস্ট ক্রিকেটে প্রথম ১০ হাজার রানের গণ্ডি পেরোনো ব্যাটসম্যান। অভিষেক টেস্ট সিরিজেও সর্বোচ্চ ৭৭৪ রানের রানের রেকর্ডধারীর জন্মদিন। আর আইসিসি ১০হাজার রানের মালিকের প্রশংসা করে বলেছে, তিনি প্রথম এবং একমাত্র ব্যাটসম্যান যিনি টেস্টের দুই ইনিংসে তিনবার সেঞ্চুরি করার রেকর্ড তৈরি করেছেন। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অভিষেক হয়েছিল সুনীল গাভাসকারের। ১২৫ টেস্টে ১০১২২ রান, গড় ৫১.১২ সেঞ্চুরি ৩৪টি। একদিনের ম্যাচ খেলেছিলেন ১০৮টি। ৩০৯২ রান, গড় ৩৫ ১৩, সেঞ্চুরি ১টি। ১৯৮৩ সালে দেশের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের সদস্য। পেয়েছেন পদ্মশ্রী এবং পদ্মভূষণ পুরস্কার। খোদ শচীন তেন্ডুলকর জন্মদিনে উপলক্ষে বলেছেন, দীর্ঘজীবী হোন সানিভাই। ছোটবেলা থেকে তাঁর আদর্শেই বড় হয়েছি।

দশ হাজারের মাইলস্টোন ছুঁয়ে

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...