Sunday, June 14, 2026

নেপালে পর পর ভূমিধস : মৃত ১০, নিখোঁজ কমপক্ষে ৪০

Date:

Share post:

নেপালে ভয়াবহ ভূমিধসের জেরে নিখোঁজ কমপক্ষে ৪৪ জন।জানা গিয়েছে নেপালের সিন্ধুপালচক, ম্যাগডি, জাজারকোট জেলায় এই ভূমিধস হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার কাস্কি এবং ও লামজং জেলায় ভূমিধসে মৃত্যু হয়েছে প্রায় ১০ জনের । আহত বহু। নিখোঁজ কমপক্ষে ৪০জন।
কাস্কি জেলার বিভিন্ন অংশে টানা বৃষ্টির জেরে তিনটি পৃথক ভূমিধসে সাতজন প্রাণ হারিয়েছেন বলে খবর। পুলিশের ডিএসপি সুবাস হামাল জানান, শুক্রবার ভোর আড়াইটার দিকে পোখড়ার সরংকোট গোথাদীর একটি বাড়ি ভূমিধসে পড়ে যাওয়ায় ৩ শিশু সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে।হয়েছে
পুলিশ জানিয়েছে, ওই একই ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। যখন ভূমিধসের ঘটনা ঘটে তখন তাঁরা জন্মদিন উপলক্ষ্যে একটি বাড়িতে গিয়েছিলেন।

আহতদের মণিপাল হাসপাতাল ও গন্ডাকী হাসপাতালে ভর্তি করা হয়েছে । কালিমাটি ও ফুসারে ভয়াবহ ভূমিধসের জেরে সিদ্ধার্থ হাইওয়েতেও রাস্তা আটকে গিয়েছিল বলে জানা গিয়েছে।

Related articles

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...