Saturday, March 14, 2026

অ-রাজনৈতিক তরুণ প্রজন্মকে দলের মূল স্রোতে আনছে আলিমুদ্দিন

Date:

Share post:

সরাসরি রাজনীতি করেন না, তরুণ প্রজন্মের এমন বহু মুখ লাল পতাকার তলায় জড়ো হয়ে মহামারি ও আমফানের ত্রাণ- কাজে যুক্ত হয়েছেন। দলের মূল্যায়ণ, দারুণ কাজ করছেন এরা৷ এবার এই তরুণদেরই সংগঠনের মূল স্রোতে আনতে চলেছে আলিমুদ্দিন৷ এই অ-রাজনৈতিক তরুণ প্রজন্মের অনেকেরই বাম রাজনীতিতে আগ্রহ আছে, এমন জানার পরেই সিপিএম নেতৃত্ব তাঁদের নিয়েই কংগ্রেসের সঙ্গে লাগাতার আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে। আলিমুদ্দিনের সিদ্ধান্ত, জুলাই-আগস্ট জুড়ে রাজ্যের সমস্ত পঞ্চায়েত এলাকায় স্থানীয়, রাজ্য ও জাতীয় ইস্যুতে যৌথ আন্দোলন চলবে। সেই আন্দোলনে সামনের দিকেই থাকবে ঝকঝকে এই তরুণ প্রজন্ম৷

মহামারি আবহের মধ্যেই কী ভাবে এই সব আন্দোলনে ‘অন্য কায়দা’ আনা যায়, সেই রণকৌশল ঠিক করার নির্দেশও দিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। শুক্রবার প্রমোদ দাশগুপ্ত ভবনে মহামারি-পর্বে এই প্রথমবার মুখোমুখি বৈঠকে বসেন রাজ্য কমিটির সদস্যরা। এতদিন ভার্চুয়াল বৈঠক হয়েছে। মহামারি ও ঘূর্ণিঝড়ের মধ্যে দলীয় কর্মী-সমর্থকরা কতটা ত্রাণের কাজ চালিয়েছেন, ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের পাশে কতটা দাঁড়াতে পেরেছেন এবং কংগ্রেসকে নিয়ে যৌথ আন্দোলন কতটা এগিয়েছে, এ সব নিয়েই মূলত আলোচনা হয়। সেই আলোচনার ভিত্তিতে সূর্যকান্তর নির্দেশ, ‘লকডাউনের মধ্যে ও ঘূর্ণিঝড়ের পরে ত্রাণের কাজে প্রচুর নতুন মুখ এসেছে। যাদের অনেকেই দলের সঙ্গে সরাসরি জড়িত নয়। দ্রুত এই নবীন প্রজন্মকে সংগঠনে আনতে হবে।’ কলকাতায় ও জেলার সদরে বাম ও কংগ্রেসের যৌথ কর্মসূচি শুরু হলেও পঞ্চায়েত ও ব্লক-স্তরে সর্বত্র শুরু হয়নি। এই নিয়ে সিপিএম রাজ্য সম্পাদকের নির্দেশ, মহামারি পরিস্থিতির জন্য বরাদ্দ ত্রাণ থেকে ঘূর্ণিঝড়ের রিলিফ না পাওয়া, সব বিষয়ে সর্বত্র রাজ্য সরকারের বিরুদ্ধে অসন্তোষ তৈরি হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিবাদ করছেন। এই পরিস্থিতিতে কংগ্রেস-সহ সব গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে একত্র করে পঞ্চায়েত স্তরে আন্দোলনে নামতে হবে।
এ দিন সিপিএম রাজ্য কমিটির সদস্যদের করোনা অ্যান্টিবডি টেস্ট করা হয়‌। ৭২ ঘণ্টা পর রিপোর্ট জানা যাবে। পর্যায়ক্রমে জেলাস্তরের নেতা-কর্মীদেরও টেস্ট হবে।

spot_img

Related articles

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...