Sunday, June 28, 2026

Breaking: ইস্টবেঙ্গলকে মমতার বার্তা, ISL খেলার সম্মতি দিয়ে দিন

Date:

Share post:

মোহনবাগান ঐতিহাসিক পদক্ষেপ নিয়েই নিয়েছে।

এখন ইস্টবেঙ্গলের পালা।
শুক্রবার “এখন বিশ্ব বাংলা সংবাদ” যা লিখেছিল, সেটাই সত্যি হতে চলেছে। সব ঠিকঠাক থাকলে 14 এপ্রিল রাতের মধ্যেই প্রাথমিক জট খোলার সুসংবাদ পাবেন লাল হলুদ জনতা।

সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই ইস্টবেঙ্গল মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিল। তিনি যথেষ্ট সক্রিয় ছিলেন।

বুধবার তিনি ফোনে কথা বলেন এআইএফএফ সভাপতি প্রফুল প্যাটেলের সঙ্গে। ইস্টবেঙ্গলকে সহযোগিতার জোরালো বার্তা দেন তিনি। এরপর শীর্ষমহল সক্রিয় হয়। কোয়েস কর্ণধারের কাছে খবর যায় আবার। সব মিলিয়ে কোয়েসের জট খোলার ফর্মুলা হয়। কোয়েস ইস্টবেঙ্গলের খেলার রাইট ফিরিয়ে দেবে। লাল হলুদ কর্তারাও জেদাজেদি করবেন না।

পাশাপাশি নতুন লগ্নিও আসার পথে। দুটি সংস্থা তৈরি। এখানেও সক্রিয় মমতা। তবে এরা মেজর শেয়ার কেনার মত অঙ্ক দেবে না। ফলে আপাতত স্পনসর হিসেবে থাকবে। এতে ভবিষ্যতে অনিশ্চয়তা থাকলেও এখনকার জট কাটবে।
কিন্তু এর বাইরেও একটি অভিনব মডেল প্রস্তুত রেখেছেন মমতা। যদি দরকার পড়ে, সেই মডেল কাজ করবে। সেটাও একটা ইতিহাস হবে।

আই এস এল খেলতে হলে ইস্টবেঙ্গলকে 15 জুলাইয়ের মধ্যে চিঠি দিয়ে জানাতে হবে তারা তৈরি। সূত্রের খবর, মমতা লাল হলুদ কর্তাদের বলেছেন, চিঠি দিয়ে দিতে। পরের অংশ আটকাবে না। সেই মত প্রস্তুতি চলছে।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...