Sunday, May 17, 2026

মুম্বইয়ের শপিং মলে আগুন নেভাতে রোবট নামালো দমকল

Date:

Share post:

আজ, শনিবার সাতসকালে মুম্বইয়ের এক শপিং সেন্টারে ভয়াবহ আগুন লাগে। বোরিভালিতে অবস্থিত শপিং এই সেন্টারটি থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে চারদিকের এলাকায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত যা এখনও নিয়ন্ত্রণ করা যায়নি। আগুন ছড়িয়ে পড়েছে বিল্ডিংয়ের উপরের তলাতেও। আগুন নিয়ন্ত্রণে তাই এবার দমকল কর্মীদের পাশাপাশি নেমেছে রোবটও। দমকলের দাবি, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে এই রোবট খুব কার্যকরী।

এছাড়া দমকলের কমপক্ষে ১৪টি ইঞ্জিন এবং ১৩টি জাম্বো ট্যাংকার আগুন নেভানোর কাজে ব্যবহার করা হচ্ছে।

বোরিভালির ওই শপিং সেন্টারে সাতসকালে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কমপক্ষে ১৪টি ইঞ্জিন। ভোরবেলা আগুন লগায় শপিং সেন্টারটি ফাঁকা ছিল। তাই এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। বিল্ডিং-এর বেসমেন্ট থেকেই প্রথম আগুন ছড়ায় বলে জানিয়েছেন দমকলের মুখ্য আধিকারিক।

Related articles

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...