Saturday, May 16, 2026

তারকা ক্রিকেটার চেতন চৌহানের করোনা পজিটিভ

Date:

Share post:

প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার চেতন চৌহানের করোনা পজিটিভ। উপসর্গ দেখা দেওয়ায় শুক্রবারই তাঁর নমুনা কোভিড টেস্টে পাঠানো হয়েছিল। শনিবার সেই টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। কোভিড নিশ্চিত হওয়ার পর লখনউয়ের সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে ভর্তি করা হয়েছে জাতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটারকে। বর্তমানে তাঁর বয়স ৭২ বছর।
তাঁর পরিবারের সদস্যদেরও নমুনা গিয়েছে কোভিড টেস্টে। যদিও, রিপোর্ট এখনও আসেনি। তবে, পরিবারের প্রত্যেকে হোম কোয়ারানটিনে রয়েছেন।
চেতন হলেন তৃতীয় প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার, যিনি করোনা সংক্রমণের শিকার। এর আগে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি ও স্কটল্যান্ডের মাজিদ হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দু-জনেই এখন সুস্থ।
ভারতের হয়ে ৪০টি টেস্ট ও ৭টি একদিনের ম্যাচ খেলা চেতন দু’টি ফর্ম্যাটে যথাক্রমে ২০৮৪ ও ১৫৩ রান করেছেন ৷ টেস্টে তাঁর গড় ৩১.৫৭। সীমিত ওভারের ক্রিকেটে ২১.৮৫। চেতন চৌহান রনজি ট্রফি খেলেছেন মহারাষ্ট্র ও দিল্লি-র হয়ে ৷ ১৯৮১ সালে তিনি অর্জুন পুরস্কারে সম্মানিত হন ৷
খেলা ছাড়ার পর নব্বইয়ের দশকে তিনি লোকসভার সাংসদ নির্বাচিত হন। এখন উত্তরপ্রদেশের মন্ত্রী।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...