Friday, June 26, 2026

প্রবল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, উত্তরে ধস নামার সর্তকতা

Date:

Share post:

দুই বঙ্গেই ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে নামতে পারে  ধস এমনই আশঙ্কার কথা জানাল হাওয়া অফিস। রবিবার দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি। হাওয়া অফিস জানাচ্ছে এদিন মুর্শিদাবাদ, নদিয়া বীরভূম, উত্তর ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং সোমবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সর্তকতা ৷ পাশাপাশি মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

এদিকে, উত্তরবঙ্গের মোট পাঁচ জেলায় অতিবৃষ্টির সর্তকতা। এই পাঁচ জেলার কয়েক জায়গায় ২০০ মিলিমিটার এর বেশি বৃষ্টিপাতের আশঙ্কা।   দার্জিলিং, কালিম্পং পার্বত্য এলাকায় ধ্বসের আশঙ্কা। উত্তরবঙ্গের নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। উত্তরবঙ্গের নদী গুলির জলস্তর অনেকটাই বাড়তে পারে। বেশ কিছু এলাকায় বন্যার পরিস্থিতির প্রবল সম্ভাবনা। রবিবার সকাল ৮টা ১৭ মিনিটে কলকাতার তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস।

পাশাপাশি আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ ওডিশা পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা ছত্তিশগড়ের উপর দিয়ে গিয়েছে। উত্তর-পূর্ব আরব সাগরে রয়েছে একটি নিম্নচাপ। এই সিস্টেম গুলির প্রভাবে দক্ষিণ ভারতের উপকূলীয় রাজ্যগুলি এবং পশ্চিম ও মধ্য ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবার বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...