Saturday, May 16, 2026

নতুন রেকর্ড গড়ে দেশে একদিনে করোনায় আক্রান্ত ২৮,৬৩৭! মৃত্যু ৫৫১

Date:

Share post:

ফের রেকর্ড দেশে। প্রতিদিন ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের আগের ২৪ ঘন্টার রেকর্ড। এবার গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন আরও ২৮ হাজার ৬৩৭ জন। একদিনের হিসেবে যা ভারতে সর্বাধিক। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৫৫১ জন রোগীর। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ৪৯ হাজার ৫৫৩। মৃত্যু হয়েছে মোট ২২ হাজার ৬৭৪ জন রোগীর। আজ রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

এদিন স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশে চিকিৎসাধীন রয়েছেন ২ লক্ষ ৯২ হাজার ২৫৮ জন রোগী। তবে স্বস্তির খবর, ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন ৫ লক্ষ ৩৪ হাজার ৬২০ জন করোনাজয়ী।

Related articles

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...