Friday, June 26, 2026

রাতে অমিতাভের ঘুম ভাল হয়েছে, স্থিতিশীল অভিষেকও

Date:

Share post:

অমিতাভ বচ্চন ও অভিষেকের শারীরিক অবস্থা স্থিতিশীল। রাতে অমিতাভের ঘুম ভাল হয়েছে, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আপাতত নানাবতী হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে তাঁকে। হাসপাতালে ভর্তি হওয়ার সময় বিগ বি-র শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯১। ২-৩ ঘণ্টা পর অবশ্য অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হয়ে যায়।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, অমিতাভ-অভিষেক – দু’জনেরই সংক্রমণ মৃদু। অমিতাভর সামান্য জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে। জয়া-ঐশ্বর্যর র‍্যাপিড টেস্টের রিপোর্ট নেগেটিভ। রয়েছেন হোম আইসোলেশনে।
বচ্চন পরিবারের কর্মচারীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। প্রতীক্ষা, জলসা ও জন্নত – বচ্চন পরিবারের এই তিনটি বাংলোই জীবাণু মুক্ত করছে বৃহন্মুম্বই পুরসভা। গত কয়েকদিনে কারা তাঁদের সংস্পর্শে এসেছেন, তা জানতে আজ রবিবার বচ্চন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন পুরসভার আধিকারিকরা।
জানা গিয়েছে , সম্প্রতি অমিতাভ বাড়ির বাইরে বেরিয়েছেন, এমন নজির নেই। তবে কাজের সূত্রে বাইরে বেরিয়ে ছিলেন অভিষেক ও বচ্চন পরিবারের কর্মচারীরা। তাঁদের থেকেই সংক্রমণ ছড়িয়েছে কিনা, তা জানার চেষ্টা চলছে। বর্ষীয়ান অভিনেতার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সিনে মহল।

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...