Saturday, May 16, 2026

বচ্চনদের ৩ বাংলো স্যানিটাইজড করা হলো, সন্দেহ অভিষেকের ডাবিং স্টুডিও নিয়ে

Date:

Share post:

অমিতাভ বচ্চনের জুহুর জলসা বাংলোয় প্রবেশ করল বৃহন মুম্বইয়ের পুর নিগমের কর্মীরা। পিপিই কিট পড়ে তারা নামলেন স্যানিটাইজেশনে। শুধু ‘জলসা’ বাংলোটি নয়, আরও দুটি বাংলো রয়েছে কম্পাউন্ডের মধ্যে। সেগুলিরও স্যানিটাইজেশন করা হয়।

আজ দ্বিতীয়বারের জন্য জয়া বচ্চন, ঐশ্বর্য এবং আরাধ্যার কোভিড টেস্ট হবে। তারা দ্বিতীয়বারের জন্য নেগেটিভ এলে স্বস্তির নিঃশ্বাস ফেলবে বচ্চন পরিবার। ইতিমধ্যে বাংলোর কর্মীদের কোভিড টেস্ট করা হচ্ছে। অমিতাভ গোটা লকডাউন পর্বেই মুম্বইয়ের বাড়িতে রয়েছেন। বাড়িতে বসেই কিছু শুটিং সেরেছেন। তবে অভিষেক একটি ফিল্মের ডাবিংয়ের জন্য স্টুডিও গিয়েছিলেন। প্রশ্ন সেখানেই। ওই স্টুডিও থেকেই কি অভিষেক করোনার ভাইরাসে আক্রান্ত হন? স্টুডিওটিকে চিহ্নিত করে স্যানিটাইজেশনের পাশাপাশি কারা কারা সেখানে এসেছিলেন তা লগবুক ঘেঁটে দেখা হচ্ছে।

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...