Thursday, May 14, 2026

মাত্র ৪০০ টাকায় এক কেজি খাসির মাংসের সঙ্গে বিনামূল্যে মুরগির মাংস

Date:

Share post:

৪০০ টাকায় এক কেজি খাসির মাংসের সঙ্গে একেবারে বিনামূল্যে মিলছে মুরগির মাংস। দোকানের সামনে বোর্ড ঝুলিয়ে চলছে ব্যাপক কেনাবেচা।

রিষড়ার জিটি রোড সংলগ্ন একটি মাংসের দোকানে চলছে এই অফার। বিক্রেতার নাম জুগনু কুরেশি। জুগনু বলেন, “লকডাউনের জন্যই এই অফার। স্টক হয়ে গিয়েছে অনেক। আর আমরাও কমে কিনছি। তাই কমে বিক্রি করছি। তার সঙ্গে শ্রাবণ মাসের জন্য মুরগির মাংসের অফারটা নিজে থেকেই দিচ্ছি দু’দিন হল।” জুগনু আরও বলেছেন, হোটেল বা রেস্তোরাঁ না খোলায় খাসির মাংসের বিক্রি অনেকটাই কমেছে। ফলে ভিন রাজ্য থেকে যে ছাগলগুলি আসছে, সেগুলো জমে যাচ্ছে। তাই সস্তায় বিক্রি করা সম্ভব হচ্ছে। আর সস্তায় খাসির সঙ্গে মুরগির মাংস মেলায় খুশি ক্রেতারা।

বাজারে খাসির মাংস কোথাও ৬৫০, কোথাও ৭০০, কোথাও বা ৭৫০। সেখানে মাত্র ৪০০ টাকায় কীভাবে মাংস বিক্রি করছেন এই ব্যবসায়ী? সঙ্গে মুরগির মাংস আবার বিনামূল্যে!

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...