Tuesday, May 19, 2026

কেমন আছেন হেমা মালিনী? মুখ খুললেন মেয়ে এষা

Date:

Share post:

মহামারির কোপ পড়েছে বচ্চন পরিবারে। অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন সহ ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যা বচ্চনের সংক্রমিত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এরপরই শোনা যায় শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হেমা মালিনী। আদৌ কি তাই? সেই প্রশ্নের জবাব দিলেন হেমা কন্যা এষা দেওল।

টুইট করে এষা জানিয়েছেন, ” মায়ের সম্পর্কে যা বলা হচ্ছে তা পুরোটাই ভুয়ো। মা একদম সুস্থ আছেন। বাড়িতেই আছেন। কোথাও ভর্তি হননি। কিন্তু এখনও মায়ের প্রতি প্রত্যেকের আন্তরিক টান, ভালবাসা, উদ্বেগ দেওল পরিবারকে মুগ্ধ করেছে। আজ আবার প্রমাণ পাওয়া গেল মা এখনও সবার কাছে কতটা প্রিয়।”

কিন্তু কীভাবে ছড়াল এই গুজব? ফেসবুকে রানি মুখোপাধ্যায়ের নামে এক ভুয়ো পেজ থেকে হেমা আর রানির ছবি শেয়ার করে লেখা হয়, “কিছুক্ষণ আগে আমার নাচের শিক্ষাগুরুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । গত কয়েকদিন ধরে একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ধর্মেন্দ্রজি, দুই ছেলে এবং দুই মেয়ে হেমাজির জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।’’ এরপরই ভাইরাল হয়ে যায় এই পোস্ট। একের পর এক লাইক, শেয়ার, কমেন্ট হতে শুরু করে। শেষমেষ এষা দেওল জানালেন নিছক গুজব ছাড়া আর কিছুই নয়।

Related articles

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...