Saturday, June 6, 2026

১০৯ জন বিধায়কের সমর্থন গেহলটের দিকে, দাবি কংগ্রেসের

Date:

Share post:

রাজস্থানের ১০৯ জন বিধায়ক মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে সমর্থন করছেন। তাঁরা কংগ্রেসের সঙ্গেই আছেন। এই বিধায়করা স্বাক্ষর করে গেহলটের প্রতি সমর্থন ও অানুগত্য দেখিয়েছেন বলে দাবি করলেন রাজস্থানের কংগ্রেস পর্যবেক্ষক অবিনাশ পান্ডে। তিনি বলেন, এখনও যারা জয়পুরের বাইরে আছেন তাঁরা মুখ্যমন্ত্রীকে টেলিফোন করে তাঁর প্রতি সমর্থন ও আস্থা জানিয়েছেন। রাজস্থানে গেহলটের নেতৃত্বে কংগ্রেসই সরকার চালাবে।

এদিকে রাজস্থানের অচলাবস্থা নিয়ে কংগ্রেস হাইকম্যান্ডের পাঠানো তিন প্রতিনিধি ও একাধিক বিধায়ককে নিয়ে জয়পুরে রবিবার মধ্যরাত পর্যন্ত বৈঠক করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এই তিন প্রতিনিধি হলেন অজয় মাকেন, রণদীপ সুরজেওয়ালা ও অবিনাশ পান্ডে। সোমবার সকাল সাড়ে দশটায় গেহলটের বাসভবনে কংগ্রেস বিধায়কদের বৈঠক ডাকা হয়েছে। এতে হাজির থাকার জন্য দলের তরফে বিধায়কদের হুইপ জারি করা হয়েছে। রাজ্যের রাজনৈতিক সংকট নিয়ে রবিবার রাত আড়াইটেয় নজিরবিহীন সাংবাদিক সম্মেলন করেন হাইকম্যান্ডের তিন প্রতিনিধি। পরিস্থিতি সামলে দল ঐক্যবদ্ধ থাকবে বলে দাবি করেন তাঁরা।

Related articles

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...

নবান্নে বসেই বিগত তৃণমূল সরকারকে নিশানা রেলমন্ত্রীর! দিলেন গুচ্ছ প্রতিশ্রুতি

প্রশাসনিক সভা থেকে রাজনৈতিক মন্তব্য- পূর্ববর্তী রাজ্য সরকারকে বারবার এই তিরে বিদ্ধ করেছে বিজেপি। এখন বাংলায় ক্ষমতায় এসে...