Tuesday, March 17, 2026

বিজেপিকে ঘোড়া কেনাবেচা করতে দেবেন না, শচীনকে আলোচনায় বসতে বলে কং বার্তা

Date:

Share post:

আলোচনায় বসার জন্য শচীন পাইলটকে আবেদন করল কংগ্রেস নেতৃত্ব। জয়পুরে দাঁড়িয়ে কংগ্রেস নেতা রনদীপ সিং সুরেজওয়ালা বলেন, অনেক ক্ষেত্রে মতপার্থক্য থাকতে পারে। কিন্তু আলোচনার মাধ্যমে সব সমস্যা মিটে যেতেই পারে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী আলোচনার জন্য দরজা খোলা রেখেছেন। বিজেপিকে ঘোড়া কেনার সুযোগ দেওয়া উচিত নয়। শচীন পাইলটকে আবেদন করছি বসুন আলোচনায়।

রনদীপ আরও বলেন, আমি কোথাও দেখিনি শচীন পাইলট কোনও মন্তব্য করেছেন। কিংবা তাঁর সঙ্গে এত জন বিধায়ক আছে বলে দাবি করেছেন। ফলে আলোচনায় বসার ক্ষেত্রে কোনও বাধা নেই। ঘরের মধ্যে বাসন থাকলে খটাখটি লাগে। এবং আমার বিশ্বাস সমস্যা আলোচনায় মিটবে। পরিষদীয় দলের বৈঠকে শচীন থাকবেন না বলে জানা গিয়েছে। পরিষদীয় দলের বৈঠকে ১০১ জন বিধায়ক থাকবেন বলেই কংগ্রেসের তরফে জানানো হয়েছে। পাইলটের সঙ্গে থাকা তিন জন বিধায়ক ফের গেহলটের পাশে এসে দাঁড়িয়েছেন বলে জানা গিয়েছে।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...