Tuesday, March 17, 2026

আজ হাইকোর্টের   বিশেষ আদালতে এমবিবিএস পরীক্ষার স্থগিতাদেশ মামলার শুনানি

Date:

Share post:

করোনার আবহে এমবিবিএস-এর দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষার উপরে স্থগিতাদেশ চেয়ে রবিবার দশ ডাক্তারি পড়ুয়া মামলা দায়ের করেছে কলকাতা হাইকোর্টে। লকডাউনের জন্য আজ সোমবার হাইকোর্ট বন্ধ আছে । তবু বিচারপতি সুব্রত তালুকদারের বিশেষ আদালতে দুপুরের পর মামলাটির শুনানি হতে পারে ।

রবিবারই মামলাটি নিয়ে প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণনের কাছে আর্জি জানানো হয়।
তাঁদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামিম জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণের জেরে ডাক্তারি পড়ুয়াদের অনেকেই হস্টেল ছাড়া। যাঁরা পেইং গেস্ট থাকেন তাঁরাও বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছেন। অনেকে আবার ভিন রাজ্যের বাসিন্দা। অনেকের বাড়ি কনটেনমেন্ট এলাকায়। গত ২২ জুন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ১৪ জুলাই থেকে এমবিবিএস-এর দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা (প্রফেশনাল) শুরু হবে। সেই বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে ।
তাদের বক্তব্য, আনলক পর্ব চালু হলেও এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বন্ধ আছে ট্রেন চলাচলও। এই পরিস্থিতিতে পরীক্ষা হলে বহু পড়ুয়ার পক্ষেই পরীক্ষা কেন্দ্রে হাজির হওয়া সম্ভব হবে না।
আইনজীবীরা আরও জানিয়েছেন, আজ সোমবার কলকাতা হাইকোর্ট বন্ধ থাকলেও মামলাটির গুরুত্ব বুঝে প্রধান বিচারপতি বিশেষ আদালতে মামলার শুনানির নির্দেশ দিয়েছেন। আদৌ স্থগিতাদেশ মিলবে কিনা তা কয়েক ঘন্টা পরেই স্পষ্ট হয়ে যাবে ।

spot_img

Related articles

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...