Saturday, May 16, 2026

গেহলট ঘনিষ্ঠদের ব্যবসায়িক সংস্থায় আইটি তল্লাশি

Date:

Share post:

রাজস্থান ইস্যুতে বিজেপির বিরুদ্ধে ফের প্রতিহিংসার অভিযোগ তুলল কংগ্রেস। সোমবার সকাল থেকেই জয়পুর, কোটা, দিল্লি সহ বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের একাধিক সংস্থায় তল্লাশি শুরু করেছেন ইনকাম ট্যাক্স অফিসাররা। ইডি তল্লাশি চলছে গেহলটের পুত্রের ব্যবসায়িক অংশীদারের বাড়ি ও অফিসে। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, রাজস্থানে রাজ্য সরকারের কাজকর্মে অস্থিরতা তৈরির উদ্দেশ্যেই কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে ভয় দেখানোর পথে হাঁটছে কেন্দ্রের বিজেপি সরকার। এই চক্রান্ত সফল হবে না। অন্যদিকে বিজেপির বক্তব্য, আইটি বা ইডির স্বাধীন কাজকর্মে হস্তক্ষেপ করে না সরকার। অনাবশ্যক বিষয়টিতে রাজনীতি খোঁজা হচ্ছে। কংগ্রেস নিজেদের অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত হয়ে বিজেপির দিকে আঙুল তুলছে।

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...