Wednesday, March 4, 2026

সংকট কাটেনি, আজ ফের বৈঠকে রাজস্থান কংগ্রেস

Date:

Share post:

সংখ্যাগরিষ্ঠতা থাকার দাবি করলেও সরকার নিয়ে পুরোপুরি স্বস্তিতে নেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকাল দশটায় জয়পুরে ফের বৈঠক ডেকেছে কংগ্রেস পরিষদীয় দল। দলত্যাগ ঠেকাতে প্রায় ৯৭ জন বিধায়ককে রাখা হয়েছে শহরের বিলাসবহুল পাঁচতারা হোটেলে। কংগ্রেস হাইকমান্ডের তরফে জয়পুরে যাওয়া দলীয় পর্যবেক্ষকরা শচিন পাইলটের কাছে বার্তা দিয়েছেন, ভুল বোঝাবুঝি মিটিয়ে খোলা মনে আলোচনা করতে তৈরি কংগ্রেস। পাইলট প্রকাশ্যে বিজেপিতে যাব না বলার পর তাঁর প্রতি কিছুটা নরম মনোভাব নিয়ে বোঝাপড়া করতে চাইছে কংগ্রেস। হাইকমান্ডের প্রতিনিধি রণদীপ সুরজেওয়ালা বলেছেন, আলোচনায় আমাদের কোনও অাপত্তি নেই। শচিন পাইলটের জন্য কংগ্রেসের দরজা খোলা। যদিও পাইলট সম্পর্কে এতটা নমনীয় হতে রাজি নন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি নিজে ও তাঁর অনুগামীরা চান পাইলট ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে এখনই দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হোক। পাইলটকে রাজস্থান কংগ্রেসের সভাপতির পদ থেকেও অপসারণের দাবি তুলেছেন গেহলট। তাঁর যুক্তি, প্রদেশ কংগ্রেস সভাপতি নিজে দলের বিরুদ্ধে বিদ্রোহ করছেন এটা দেখার পরও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না কেন?

 

spot_img

Related articles

হোলির সকালে কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

ভোট (West Bengal assembly election) ঘোষণা হয়নি কিন্তু রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী। বুধবার হোলির (Holi festival) সকালে শহর...

হোলির শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট মমতা-অভিষেকের

বাঙালির দোল পূর্ণিমা উদযাপনের ঠিক পরের দিন দেশ জুড়ে হোলি উৎসব (Holi Celebration)। কাশ্মীর থেকে কন্যাকুমারী আজ রঙিন...

ইজরায়েলে হামলা হিজবুল্লার! ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি

পশ্চিমী দেশের আকাশে বাড়ছে যুদ্ধের তীব্রতা। ইরান বনাম ইজরায়েল (Israel) ও মার্কিন সেনার (US army) সংঘর্ষের আবহে এবার...

হোলি হ্যায়! দোল পূর্ণিমার পরের দিন আজ দেশ জুড়ে রঙিন উৎসব

ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বাঙালি দোলযাত্রা (Dol Utsav) শেষ হওয়ার পরের দিন দেশজুড়ে হোলি উদযাপন (Holi Festival)। বুধবার 'রং...