Sunday, May 17, 2026

উত্তরবঙ্গের বনধে মিশ্র প্রভাব

Date:

Share post:

উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে খুনের অভিযোগে আজ মঙ্গলবার ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে বিজেপি। জলপাইগুড়িতে বনধের তেমন প্রভাব না পড়লেও, কোচবিহারে বনধের প্রভাব ভালোই পড়েছে ।জলপাইগুড়ি ও ধূপগুড়িতে খোলা রয়েছে বেশ কিছু দোকানপাট। বেসরকারি বাস রাস্তায় নামেনি। যদিও চলছে অটো, টোটো ও ট্যাক্সি । খোলা আছে ধূপগুড়ি সুপার মার্কেট।
অন্যদিকে কোচবিহারে বনধের জেরে বন্ধ রয়েছে দোকানবাজার। কোচবিহার বাস স্ট্যান্ডের কাছে সরকারি বাস আটকায় পুলিশ। বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন । গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন নেতা-কর্মী। বনধের বিরোধিতায় পাল্টা মিছিল করেছে তৃণমূল।
সকালে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার আলিপুরদুয়ার ডিপোর গেটে বাস আটকান বিজেপি কর্মীরা। শুরু হয় স্লোগান। এনবিএসটিসি কর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তাঁরা। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
জেলা কার্যালয়ের সামনে বিজেপি কর্মীরা পণ্যবাহী গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন । তাঁদের হঠিয়ে দেয় পুলিশ। আলিপুরদুয়ারে সরকারি বাস চললেও, বেসরকারি বাসের দেখা মেলেনি। খোলেনি দোকানপাটও।
সকাল থেকে থমথমে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও আশপাশের এলাকা। রাস্তাঘাটও শুনশান।
দক্ষিণ দিনাজপুরে বনধের প্রভাব সেভাবে চোখে পড়েনি। করোনা সংক্রমণ ঠেকাতে বালুরঘাট শহরে লকডাউন চলছে। তারই মধ্যে চলছে সরকারি-বেসরকারি যানবাহন। খোলা দোকানপাট। বাজারেও যথেষ্ট ভিড়। সবমিলিয়ে মিশ্র প্রভাব পড়েছে উত্তরবঙ্গের বনধে।

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...