Wednesday, March 25, 2026

শুভ্রজিতের দেহের ময়নাতদন্ত ও ভিডিওগ্রাফির নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

অবশেষে সন্তানহারা দম্পতির আবেদন মঞ্জুর রেফার চক্রে পড়ে মৃত শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ছেলের ময়নাতদন্ত এবং দেহ ফিরে পাওয়ার আবেদন জানাতে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁর বাবা-মা। বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে দুপুর ২টোয় মামলাটি শুনানি হয়। শুভ্রজিতের পরিবারের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান,

• শুভ্রজিতের দেহ ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
• একইসঙ্গে জানানো হয়েছে ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হবে।
• ছেলের দেহ দেখতে পারবেন বাবা-মা।
• শেষকৃত্যে তাঁরা অংশগ্রহণ করতে পারবেন।
• তবে দেহ স্পর্শ করতে পারবেন না
• এই প্রক্রিয়াটিও ভিডিওগ্রাফি করা হবে।
• ময়নাতদন্তের রিপোর্ট হাইকোর্টে জমা দিতে হবে।
একই সঙ্গে দ্রুত ময়নাতদন্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। চার সপ্তাহ পরে এই মামলাটির ফের শুনানি হবে।
ছেলের দেহ পেতে এবং তদন্তের দাবি নিয়ে এর আগে বেলঘরিয়া থানা ও বৌবাজার থানায় অভিযোগ দায়ের করেন সন্তানহারা দম্পতি।

Related articles

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...