Friday, June 19, 2026

বৃহস্পতিবার থেকে পুরো বারাসতে লকডাউন

Date:

Share post:

ভাইরাস আক্রান্তের তালিকায় কলকাতার পরেই উত্তর ২৪ পরগনা৷ সোমবারের রিপোর্ট অনুযায়ী, একদিনেই উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৬৩৷ এই পরিস্থিতিতে পুরো বারাসতে লকডাউনের ঘোষণা করল পুরসভা৷ একই সঙ্গে লকডাউন চলবে মধ্যমগ্রাম পুর এলাকাতেও৷ বৃহস্পতিবার থেকে ৭ দিনের জন্য বারাসত শহরে লকডাউন চলবে৷ পুরসভা সূত্রে খবর, লকডাউন চলাকালীন অটো ও টোটো চলাচলত নিয়ন্ত্রণ করা হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জরুরি পরিষেবার ছাড়া বাকি সব বন্ধ থাকবে। শুধুমাত্র সকাল ৭ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দোকান, বাজার খোলা থাকবে। সোম-বুধ-শুক্র-রবি এই চারদিন খোলা থাকবে পাইকারি বাজার। তবে, ছাড় দেওয়া হয়েছে ওষুধ ও দুধের দোকানগুলিকে। একই সিদ্ধান্ত নিয়েছে মধ্যমগ্রাম পুরসভাও৷

মঙ্গলবার, সব রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসে পুর প্রশাসক মণ্ডলী৷ সেই বৈঠকেই লকডাউনে সিদ্ধান্ত নেওয়া হয়৷ একই সঙ্গে শহরের স্টেডিয়ামকে কোভিড হাসপাতালে পরিণত করা ও হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষদের জন্য সেফ হোম তৈরির প্রস্তাব দেওয়া হয়৷

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...